Friday, February 12, 2016

বেলি ব্রিদিং:


অধিকাংশ ব্যায়াম শরীরের বাইরের অঙ্গের সঙ্গে বেশি সম্পৃক্ত। শরীরের অভ্যন্তরীণ কার্যক্রম ভালো রাখার জন্য রয়েছে বেশ কিছু ব্যায়াম। এর মধ্যে একটি হচ্ছে বেলি ব্রিদিং। বেলি ব্রিদিং প্রক্রিয়ায় আপনি দম নেবেন পেটে। দম নেওয়ার সময় ভাবুন পেটে দম যাচ্ছে। আর তাতে পেট উপরের দিকে ফুলে উঠছে। বুকের ভেতরকার ডায়াফ্রাম নিচের দিক থেকে উপরের দিকে সংকুচিত হচ্ছে।

বেলি ব্রিদিংয়ের মাধ্যমে শরীর সহজেই শিথিল হয়। বুক, পেট, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে মেসেজ হয়। সোজা হয়ে বসে কিংবা শুয়েও এটি চর্চা করা যায়। ঘুমাতে গেলে যারা বিছানায় এপাশ ওপাশ করেই সময় কাটিয়ে দেন তাদের জন্য এটি একটি কার্যকর প্রক্রিয়া। কিছুক্ষণ চর্চা করলে ঘুম এমনিতেই চলে আসবে। 

ডিপ ব্রিদিং ইফেক্ট:



গভীর দম চর্চার উপকারিতা অনেক। আমরা স্বাভাবিক নি:শ্বাস গ্রহণের মাধ্যমে সাধারণত ফুসফুসের ২০ভাগ ব্যবহার করি। অনেকে করি তার চেয়েও কম। এতে শরীর পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি সরবরাহ বিঘ্ন হয়। আর তাতেই আমরা স্বাভাবিক জীবনযাপনে হাঁপিয়ে উঠি।

নামকরণ


বজ্রপ্রাণের নামকরণ করা হয়েছে এর যুগোপযোগী ব্যবহার ও দর্শনগত পার্থক্যের কারণে। অন্যান্য ব্যায়ামের সঙ্গে বজ্রপ্রাণের পার্থক্য হচ্ছে এটি পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্ষমতা বাড়ায়। দুই ধরনের বজ্রপ্রাণ চর্চা করা হয়। স্থির ও চলন বজ্রপ্রাণ। 

Wednesday, January 27, 2016

বজ্রপ্রাণ



বজ্র শব্দের অর্থ হীরক। প্রাণ মানেই জীবন প্রবাহ। দেহমনের প্রাণচাঞ্চল্য ও কর্মশক্তি বৃদ্ধিতে বজ্রপ্রাণ অনন্য। বজ্রপ্রাণ চর্চার মাধ্যমে দেহমনের প্রতিটি কোষে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ নিশ্চিত হয়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে মানসিক স্থিরতা ও শারিরীক সুস্থতার মাধ্যমে এগিয়ে চলা হয় সহজ, প্রাণপ্রবাহে আসে সতেজতার অনুভূতি। যে কোনো বয়সে বজ্রপ্রাণ চর্চা করা যায়। বজ্রপ্রাণ চর্চার জন্য বয়স কোনো বাধা নয়। ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী পুরুষ যে কেউ বজ্রপ্রাণ চর্চা করতে পারেন।এজন্য বিশেষ স্থান কিংবা পোশাকেরও প্রয়োজন হয় না।